ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যে কারণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে আর্জেন্টিনা মেসির অ্যাসিস্টে শুরুতেই গোল, সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা বিরুলিয়ার কাকাবো স্কুলে দেয়াল নির্মাণে এমপি সালাউদ্দিন বাবুর ২ লাখ টাকা অনুদান: তদারকিতে গোলাম মোস্তফা ও আমীর শিরালী! সাংবাদিক দেলোয়ার হোসেন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সাংবাদিকদের অধিকার প্রশিক্ষণ ও মানবিক কল্যাণে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে বন্যার ঝুঁকি দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারের সময় বেপরোয়া বাসের চাপায় নিহত ৫ রেকর্ড পেনাল্টি মিসের পর মেসির ওপর কি আস্থা হারাচ্ছেন কোচ? গণ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদযাপন: জ্ঞানভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে ২৮ বছরে গণ বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে আমিনবাজার-হেমায়েতপুর: ২০ বছরের ময়লার ভাগাড় অপসারণে শুরু পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের মহাযজ্ঞ

ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে বন্যার ঝুঁকি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৯:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ২০৫৫ বার পড়া হয়েছে

ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী কয়েক দিন দেশের প্রায় সব এলাকাতেই বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১১ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রোববার (১২ জুলাই) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময়ে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে বন্যার ঝুঁকি

আপডেট সময় : ০৯:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬