ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

বিরুলিয়ার কাকাবো স্কুলে দেয়াল নির্মাণে এমপি সালাউদ্দিন বাবুর ২ লাখ টাকা অনুদান: তদারকিতে গোলাম মোস্তফা ও আমীর শিরালী!

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ১০:৩৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ২১২৩ বার পড়া হয়েছে

সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো স্কুলের সীমানা প্রাচীর (দেয়াল) নির্মাণের জন্য নগদ ২ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। গতকাল আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠানে তিনি এই অনুদান প্রদান করেন। একই সাথে এই নির্মাণ কাজ সুচারু ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করার জন্য দুই স্থানীয় নেতার ওপর বিশেষ তদারকির দায়িত্ব অর্পণ করা হয়েছে।

​বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাকাবো স্কুলের সীমানা প্রাচীর না থাকায় কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। বিষয়টি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত পদক্ষেপ নেন এবং গতকাল টুর্নামেন্টের আয়োজন চলাকালীন বিদ্যালয়টির দেয়াল নির্মাণের জন্য নগদ ২ লাখ টাকার এই অনুদান হস্তান্তর করেন।

​উক্ত দেয়াল নির্মাণ কাজটি মাঠ পর্যায়ে যথাযথভাবে তদারকি ও গুণগত মান বজায় রেখে বাস্তবায়নের সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আমীর শিরালী’কে!

​দায়িত্ব পাওয়ার পর নেতৃবৃন্দ জানান, মাননীয় সংসদ সদস্য এলাকার ক্রীড়া ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে অত্যন্ত আন্তরিক। তাঁর দেওয়া এই দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে টেকসইভাবে স্কুলের সীমানা প্রাচীর নির্মাণের কাজ সম্পন্ন করা হবে।

​এদিকে কাকাবো স্কুলের দেয়াল নির্মাণে সংসদ সদস্যের এই সময়োপযোগী আর্থিক অনুদান এবং সাভার থানা ও ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দকে কাজ বাস্তবায়নের তদারকির দায়িত্ব দেওয়ায় স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের মাঝে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।

টুর্নামেন্টের মাঠে এই মহতী উদ্যোগের ঘোষণা আসায় উপস্থিত ক্রীড়ামোদী ও এলাকাবাসী সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

বিরুলিয়ার কাকাবো স্কুলে দেয়াল নির্মাণে এমপি সালাউদ্দিন বাবুর ২ লাখ টাকা অনুদান: তদারকিতে গোলাম মোস্তফা ও আমীর শিরালী!

আপডেট সময় : ১০:৩৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬