সারাদেশ
ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে সাভারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক, জব্দ ৭ মোটরসাইকেল ও ৪ হাইস মাইক্রোবাস
- আপডেট সময় : ১১:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ২০৭৩ বার পড়া হয়েছে
সাভারে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ জন নেতাকর্মীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় তাদের বহরে ব্যবহৃত ৭টি মোটরসাইকেল ও ৪টি হাইস মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জনকে আটক করা হয়। একই সঙ্গে তাদের বহরে থাকা ৭টি মোটরসাইকেল ও ৪টি হাইস মাইক্রোবাস জব্দ করা হয়।
তিনি বলেন, “আটক ব্যক্তিরা হলেন, মোঃ সাগর (৪০) (সাল্লা পিতাঃ মৃতঃ নজির আহম্মদ (সাল্লা মাতাঃ সাহানারা বেগম সাংঃ ছয় জেরিয়া থানা: দর্শনা ডেলো: চুয়াডাঙা সাং-৯/৫ উত্তর রাজাসন (মোরাদ ভাড়াটিয়া থানাঃ সাভার, ঢাকা, . মোহাম্মদ আলী (৩৭) পিতা: মহীদ মন্ডল মাতা: নূরজাহান সাং: ডাঙ্গা বসতপূর্ব থানাঃ সদর ভেলো: রাজবাড়ী রাজবাড়ী AIP. আনন্দপুর (মোতালেব এর বার্জীর ভাড়াটিয়া থানাঃ সাভার, ঢাকা
ড্রাই: রাজু আহম্মেদ (৩২) পিতাঃ সহিদ আলী মাতাঃ আয়েশা খাতুন আংঃ নেছড়াপাড়া আানাঃ ফরিদপুর জেলা: পাবনা M/P- ব্যাংক কলোনী (আঃ করিস এর ভাড়াটিয়া সাভার, ঢাকা। ড্রাই: লোঃ অলিল মিয়া (৪২) পিতাঃ মৃতঃ আঃ, করিম পাতা: জয়গন বোম সাং- উত্তর চকপাড়া মানা নালিতাবাড়ী জেলা সেরপুর AIP. ব্যাংক কলোনী থানাঃ সাভার ঢাকা। মোঃ রাজিব সরকার (৩১) পিতাঃ মোঃ আইয়ুব আলী মাহাঃ জাহানারা কোম সাং- পূর্ব ঢাকনাই থানা- সদর একলো- লালমনিরহাট AIP–কারাজিসহচর, কুডাঘাট (শাহালমনর ভাড়াটিয়া) থানাঃ কামরাজিচর ঢাকা’ প্রদীপ কুন্ড (৪০) পিতা: সুসান্ত কুন্দ্রা মাতা: অর্পনা বানী সাং- ভেড়ামারা, মটপাড়া থানা- ভেড়ামারা, কুষ্টিয়া AIP. সিকমন ভোগলপুর জেলেপাড়া থানা- হাজারীবাগ, ঢাকা, (শ্রীদাম রাজবর্মী, মোঃ সহিদ হোসেন (৫৭) পিতাঃ মৃতঃ সফিউল্লাহ মাতা: হামিদা বেগম সাং. তাজারীবাগ মানা- হাজারীবাগ, ঢাকা, রতন রাজবংশী (১৫) -পিতাঃ সুভংকর রাজবংশী রানী রাজবংশী ‘সাতা আসা রান সাং-ভাগলপুর লেন খানা- অর্জীরীবাগ, ঢাকা। মোঃ মোকসেদুর রহমান সোহাগ (১৮) পিতা: মোকলেছ মিয়া মাতা: সামদুননাহার সাং- চর বরভিলা থানা- কতোয়ালী জেলা ময়মন সিংহ AlP-১৭/৪ আদাবর খানা আদাবর ঢাকা।
হৃদয় হোসেন পিতাঃমুর ইসলাম হাওলাদার পাতাঃ সুরাইয়া । সাং- লক্ষিপুর খানা- মুলাদী বরিমাল A/P. ১৭/৫ আদাবর মানা আদাবর, ঢাকা। সো: জীবন (২০) -পিতাঃ বাবুল বেপারী ‘মাতাঃ মৃতঃ সালমা আোম সাং- উকিলকান্দি থানা সখিপুর জেলা- সরিয়তপুর’ A/P- ১৭/৫ আদাবর খনা- আদাবর, ঢাকা। মোঃ মোকাম্মেল হোসেন পারভেজ (৩০) পিতাঃ মৃতঃ বেলায়েত হোসেন রাতাঃ মৃতঃ ‘জাহানারা ডোম। সাং- কানাইন্যার আানা ভোলা সদর জেলা-ভোলা। AIP-কশরাজিারে (নাসারী ভগলি) সানা-ঝাড়াশীরে। ঢাক 1 মোঃ সজিব মিয়া (২৪) পিতা: জীবন মিয়া মাতা: সাবিনা আক্তার সাং-নালাদশিন যানা হোমনা ডেলো- কুমিল্লা AIP-বাগিকলোনী থানা হাজারীবাগ, ঢাকা।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তারা কী উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিলেন এবং ঝটিকা মিছিলের পরিকল্পনার পেছনে অন্য কোনো সংগঠিত কার্যক্রম ছিল কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় কিছু সময়ের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং যানবাহনে তল্লাশি জোরদার করা হয়। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















