ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
ডিআরইউর মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার কাজ করবে: এমপি মিস্টি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / ২০৬৯ বার পড়া হয়েছে

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিস্টি বলেন, দেশকে সুন্দর জায়গায় নিয়ে যেতে পারেন সাংবাদিকরা। আপনাদের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ডিআরইউ সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সংগঠনের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা দরকার। আমরা সহযোগিতা করবো।

তিনি বলেন, অপতথ্য কেউ যাতে ছড়াতে না পারে, সে দিকে সবাইকে খেয়াল রাখার অনুরোধ থাকবে। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে ঠিক কাজটি করলেই বাংলাদেশ সুন্দর হবে। আমি দেশের জন্য কিছু করতে চাই। আপনাদের সহযোগিতা চাই। সবার আগে বাংলাদেশ।

বিশেষ অতিথির বক্তব্যে ডা. মির্জা মহিবুল হাছান বলেন, সদস্যরা চেম্বারে যাবেন, চিকিৎসা পাবেন। দাঁতের চিকিৎসা ব্যয়বহুল হলেও অল্প খরচে ভালো চিকিৎসা দেওয়া হবে। রাত ৮টা থেকে ১১টার মধ্যে চলে আসবেন।

ডিআরইউর সাবেক সভাপতি এম শফিকুল করিম সাবু বলেন, বিদেশে ইন্স্যুরেন্স থাকায় চিকিৎসা নিশ্চয়তা রয়েছে। বাংলাদেশে দাঁতের চিকিৎসা ব্যয়বহুল হলেও চিকিৎসার প্রতি গুরুত্ব দিতে হবে। সুস্থ থাকার জন্য দাঁতের যত্ন নিতে হবে।

ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। সদস্যদের স্বাস্থ্যসেবায় ডিআরইউ সবসময়ই গুরুত্ব দিয়ে থাকে। সারা বছরই চিকিৎসা সংক্রান্ত নানা ধরনের প্রোগ্রাম নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ দাঁতের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। খুব শিগগিরই ডিআরইউতে স্থায়ীভাবে চিকিৎসক বসানো হবে বলে উল্লেখ করেন তিনি।

ডিআরইউ’র সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কল্যাণ সম্পাদক রফিক মৃধা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিআরইউ’র যুগ্ম সম্পাদক মো: জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, স্থায়ী সদস্য মাহবুব জুয়েল, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য মোজাম্মেল হোসেন সেলিম।

ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য আলী আজম, মাহফুজ সাদি ও সুমন চৌধুরী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ডিআরইউর মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার কাজ করবে: এমপি মিস্টি

আপডেট সময় : ১০:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬