ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভার পৌর ছাত্রদলের দোয়া মাহফিল

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০৪:৫১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় সাভারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সাভার পৌর এলাকার ব্যাংক কলোনিতে সাভার পৌর শাখা ছাত্রদলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদদের রুহের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান শোভনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবু বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান বলেন, শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। তাদের আদর্শ ও ত্যাগের চেতনাকে ধারণ করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবে। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশগ্রহণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভার পৌর ছাত্রদলের দোয়া মাহফিল

আপডেট সময় : ০৪:৫১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬