ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগপ্রাপ্ত

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০১:২৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / ২১২৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) সলিসিটর সানা মো. মাহরুফ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

ব্যারিস্টার শিহাব উদ্দিন খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩১তম ব্যাচের শিক্ষার্থী। শিক্ষাজীবনে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে সক্রিয় ছিলেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০০৬ সালে তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল (বর্তমানে শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক হল) শাখা ছাত্রদলের পদপ্রত্যাশী হিসেবেও তিনি পরিচিত ছিলেন।

এছাড়া ২০০৪-০৫ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগের ছাত্র সংসদ ‘দ্য ইংলিশ অ্যাসোসিয়েশন’-এর সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জাতীয়তাবাদী প্যানেল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে সিনেট সদস্য নির্বাচিত হন। ২০১৭ সালের সিনেট নির্বাচনে প্রতিকূল রাজনৈতিক পরিবেশে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে তিনি আলোচনায় আসেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাগত যোগ্যতায়ও রয়েছে সমৃদ্ধ অর্জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) সম্পন্ন করার পর তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি, ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড থেকে বার কোর্স এবং দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গভর্ন্যান্স স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রিও অর্জন করেছেন।

পেশাগত জীবনে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন নিয়মিত আইনজীবী। তিনি সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আইনজীবী হিসেবে তিনি নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মীর পক্ষে বিভিন্ন মামলায় আইনি সহায়তা প্রদান করেন। পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে আয়োজিত বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সক্রিয় ভূমিকা পালন করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন,

“আমি বিশ্বাস করি, সংবিধান, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব। রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ এবং জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার চেষ্টা থাকবে। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

তার এ নিয়োগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সহপাঠী, আইনজীবী মহল এবং শুভানুধ্যায়ীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও আইনের প্রতি অঙ্গীকার রাষ্ট্রের আইনগত কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগপ্রাপ্ত

আপডেট সময় : ০১:২৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬