ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

আশাশুনিতে টেকসই বাঁধ নির্মাণ নিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মতবিনিময়

আব্দুর রাজজাক, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ২০৬৫ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকায় টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন রোধ এবং উপকূলীয় মানুষের জানমাল রক্ষার বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-৩ আসনের এমপি মুহাদ্দিস রবিউল বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে আশাশুনির বেড়িবাঁধের বর্তমান পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ অংশগুলো চিহ্নিতকরণ, দ্রুত সংস্কার এবং দীর্ঘমেয়াদি টেকসই বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে দুর্যোগের সময় বাঁধ ভেঙে লবণাক্ত পানি প্রবেশের ফলে কৃষি, মৎস্য ও সাধারণ মানুষের জীবন-জীবিকার ওপর যে বিরূপ প্রভাব পড়ে, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান, তাযকিয়া আহমেদ, এসডিও রাশিদুল ইসলাম, আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নু আ ম মুরতাজা আলী, আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবু মুসা তারিকুজ্জামান তুষার এবং জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুসসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

মতবিনিময়ে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি অনুযায়ী বাঁধের স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের ওপর জোর দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমে আশাশুনির উপকূলীয় জনপদকে নদীভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকি থেকে আরও নিরাপদ করা সম্ভব হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আশাশুনিতে টেকসই বাঁধ নির্মাণ নিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মতবিনিময়

আপডেট সময় : ১১:৩৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬