ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বুধহাটায় নিজস্ব অর্থায়নে ভঙ্গুর রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম

আব্দুর রাজজাক:
  • আপডেট সময় : ০২:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ২০৬৬ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দীর্ঘদিনের ভোগান্তির একটি গুরুত্বপূর্ণ রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার করে স্থানীয়দের পাশে দাঁড়িয়েছেন বুধহাটা ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

জানা গেছে, বুধহাটা দক্ষিণপাড়ার হাফিজুল সরদারের বাড়ির পেছন থেকে মৃত কেরামত আলীর বাড়ি পর্যন্ত বিলের মধ্য দিয়ে যাওয়া রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী ছিল। বর্ষা মৌসুমে রাস্তাটি পানিতে তলিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন। তাঁর উদ্যোগে রাস্তার ভাঙাচোরা ও পানিতে ডুবে থাকা অংশ সংস্কার করা হলে বর্তমানে এলাকাবাসীর চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে।

এলাকাবাসী জানান, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচলের জন্য রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের দুর্ভোগের সময়ে ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটি সংস্কার করায় তারা অ্যাডভোকেট শহিদুল ইসলামের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

তারা বলেন, জনদুর্ভোগ লাঘবে স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। একই সঙ্গে এলাকার অন্যান্য সমস্যা সমাধানেও অ্যাডভোকেট শহিদুল ইসলামকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বুধহাটায় নিজস্ব অর্থায়নে ভঙ্গুর রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম

আপডেট সময় : ০২:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬