৭ কেজি গাঁজাসহ দেওয়ানগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ২০৭৪ বার পড়া হয়েছে
জামালপুরের দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৭ কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টা ১৫ মিনিটে সানন্দবাড়ী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মনোয়ারা বেগম দেওয়ানগঞ্জ থানার সিলেটপাড়া এলাকার আয়নাল হকের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সানন্দবাড়ী বাজার এলাকা থেকে তাকে ৭ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিচারালয়ে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে পুলিশের এই জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















