ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

কালিগঞ্জে ঘেরে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ীর মৃত্যু

সেলিম আহম্মেদ
  • আপডেট সময় : ০২:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ২০৭৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম ওরফে রফু (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পিরোজপুর গ্রামের ভূমিহীন পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত গোলাম কুদ্দুস খানের ছেলে।

নিহতের মামাতো ভাই শেখ নাজিমউদ্দীন জানান, সকালে রফিকুল ইসলাম নিজ বসতবাড়ী সংলগ্ন মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি উত্তোলন করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে মরদেহ বাড়ির উঠানে নিয়ে আসেন। এ ঘটনায় নিহতের মামাতো ভাই শেখ নাজিমউদ্দীন কালিগঞ্জ থানায় গিয়ে অপমৃত্যুর সংবাদ দেন। কালিগঞ্জ থানার আইনানুগ প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কালিগঞ্জে ঘেরে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় : ০২:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬