ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও সবুজায়ন অভিযান

সেলিম আহম্মেদ
  • আপডেট সময় : ০৩:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ২০৬৭ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে বনজ, ফলজ ও পরিবেশবান্ধব নানা প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।

শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জুলফিকার সিদ্দীক-এর নেতৃত্বে এ কর্মসূচিতে উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, বৃক্ষ শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং মানুষের জীবন-জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তাই দলীয় কর্মসূচির পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধ থেকেই এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

উল্লেখ্য, স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির এই অঙ্গসংগঠনটি দেশব্যাপী দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ আগস্ট জেলা পর্যায়ে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি এবং ২০ আগস্ট উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের এ উদ্যোগ স্থানীয়ভাবে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ শ্যামনগর গড়ে তোলার প্রত্যয়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও সবুজায়ন অভিযান

আপডেট সময় : ০৩:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬