ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উন্নয়নের আড়ালে অবরুদ্ধ হওয়ার শঙ্কা, ই-জেডে ১৫০ পরিবারের মানববন্ধন

জামালপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ২০৯০ বার পড়া হয়েছে

জামালপুর অর্থনৈতিক অঞ্চলের (ই-জেড) সীমানাপ্রাচীর নির্মাণে অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কায় পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রঘুনাথপুর-দিঘুলী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দারা। শুক্রবার দুপুরে ই-জেড সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন রঘুনাথপুর-দিঘুলী পশ্চিমপাড়ার সমাজসেবক মো. সাইদুর রহমান সাইদ, মো. তোফাজ্জল হোসেন, মো. সুলতান মিয়া, মোছা. শেফালী বেগম, গণমাধ্যম ও মানবাধিকারকর্মী মো. খোরশেদ আলমসহ স্থানীয়রা।

বক্তারা বলেন, জামালপুর অর্থনৈতিক অঞ্চলের ভেতরে শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী রঘুনাথপুর-দিঘুলী পশ্চিমপাড়া গ্রামে প্রায় ১৫০ পরিবারের পাঁচ শতাধিক মানুষ বসবাস করেন। অর্থনৈতিক অঞ্চলের চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করা হলে পুরো জনপদটি বাইরের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

তাদের দাবি, প্রাচীর নির্মিত হলে গ্রামবাসীর যাতায়াত, জরুরি চিকিৎসা, শিক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। একই সঙ্গে শত বছরের পৈতৃক ভিটেমাটি হারানো ও অবরুদ্ধ জীবনের আশঙ্কায় রয়েছেন বাসিন্দারা।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন যেমন প্রয়োজন, তেমনি মানুষের বসবাস ও স্বাভাবিক জীবনযাপনের অধিকার নিশ্চিত করাও জরুরি। তাই সীমানাপ্রাচীর নির্মাণের আগে স্থানীয়দের পুনর্বাসন এবং নিরাপদ যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সংকটের দ্রুত সমাধানে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

উন্নয়নের আড়ালে অবরুদ্ধ হওয়ার শঙ্কা, ই-জেডে ১৫০ পরিবারের মানববন্ধন

আপডেট সময় : ১০:৩৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬