ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

জামালপুরে ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ, জানালা দিয়ে পানি চেয়ে বাঁচল দুই শিশু

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৯:২৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ২০৭৩ বার পড়া হয়েছে

জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাইছিল। কান্নার শব্দে সন্দেহ হয় স্থানীয়দের। পরে ফ্ল্যাটের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে এক কক্ষে দুই শিশুকে জীবিত উদ্ধার করা হলেও অন্য কক্ষে মিলল তাদের মা ইসরাত জাহানের (৩০) নিথর মরদেহ। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকায়।

রোববার (২৩ আগস্ট) সকালে শেখের ভিটা এলাকার একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার তালাবদ্ধ ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী কাউসার আহাম্মেদ শাওন (৩৫) পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, সকালে ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাইতে থাকে। একই সঙ্গে তাদের কান্নার শব্দ শুনে আশপাশের মানুষের সন্দেহ হয়। বিষয়টি ভবনের মালিককে জানানো হলে দেখা যায়, ফ্ল্যাটটির মূল দরজায় বাইরে থেকে তালা দেওয়া।
একপর্যায়ে স্থানীয়রা তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে দুই শিশুকে উদ্ধার করেন। এরপর অন্য একটি কক্ষে ইসরাত জাহানের নিথর দেহ দেখতে পান তারা। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে খবর দেওয়া হয়।
নিহত ইসরাত জাহানের স্বামী কাউসার আহাম্মেদ শাওন (৩৫)। তাদের দুই সন্তান রয়েছে—স্নেহা নামের ১০ বছর বয়সী এক মেয়ে এবং মমিন শাহরিয়ার নামের ৫ বছর বয়সী এক ছেলে।

স্থানীয় বাসিন্দা মৌসুমী আক্তার জানান, জানালা দিয়ে বাচ্চা দুটো পানি চাওয়ার পর স্থানীয়রা গিয়ে তালা ভেঙে তাদের বের করে আনেন। ভেতরে ঢুকে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ বা ঘটনার পেছনের রহস্য এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশের তদন্ত চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জামালপুরে ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ, জানালা দিয়ে পানি চেয়ে বাঁচল দুই শিশু

আপডেট সময় : ০৯:২৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬