ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জামালপুরে ফুটবলের মহোৎসব, জেলা প্রশাসক গোল্ড কাপে উন্মাদনায় মাতল হাজারো দর্শক

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৯:৩১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ২০৮২ বার পড়া হয়েছে

বেলুন-পায়রা উড়িয়ে, হাজারো ক্রীড়াপ্রেমীর উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশে জামালপুরে পর্দা উঠল ‘জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর। জেলা প্রশাসনের উদ্যোগে এমন বর্ণাঢ্য ক্রীড়া আয়োজন ঘিরে পুরো স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।

রোববার (২৩ আগস্ট) দুপুরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জামালপুরের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করা এ আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে মাঠমুখী করা, সুস্থ বিনোদনের সুযোগ তৈরি এবং স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রশংসা কুড়িয়েছে ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মাঝে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, “তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা, শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো এবং ক্রীড়াঙ্গনকে নতুন করে উজ্জীবিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। জামালপুরের ফুটবল ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এবং তৃণমূল থেকে উদীয়মান খেলোয়াড় তুলে আনতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি জামালপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেন।

জামালপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলা সদর, পৌরসভা ও বিভিন্ন উপজেলা থেকে মোট ৮টি ফুটবল দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জামালপুর সদর উপজেলা ফুটবল দল ও মাদারগঞ্জ উপজেলা ফুটবল দল। ম্যাচকে ঘিরে শুরু থেকেই স্টেডিয়ামে ছিল উৎসবের আমেজ। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে তৈরি হয় টানটান উত্তেজনা।
জেলা প্রশাসনের এমন আয়োজনকে ঘিরে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। গ্যালারি থেকে মুহুর্মুহু করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। অনেকের মতে, নিয়মিত এমন আয়োজন হলে জামালপুরের ফুটবল ঐতিহ্য নতুন করে প্রাণ ফিরে পাবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকদের প্রত্যাশা, জেলা প্রশাসক গোল্ড কাপ শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়—এর মাধ্যমে তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করার পাশাপাশি জামালপুরের ফুটবলে নতুন প্রতিভার বিকাশ ঘটবে। একই সঙ্গে জেলার ক্রীড়াঙ্গনে তৈরি হবে নতুন উদ্দীপনা ও সম্ভাবনার দ্বার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জামালপুরে ফুটবলের মহোৎসব, জেলা প্রশাসক গোল্ড কাপে উন্মাদনায় মাতল হাজারো দর্শক

আপডেট সময় : ০৯:৩১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬