ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নাজমুস সাকিব

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১১:৩৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ২০৭৪ বার পড়া হয়েছে

দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় অনুকরণীয় ভূমিকার স্বীকৃতি হিসেবে জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন জামালপুর সদর থানার ওসি মো. নাজমুস সাকিব।
জামালপুর জেলা পুলিশের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর কর্মদক্ষতা ও অসামান্য অবদানের মূল্যায়ন করে তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
রোববার (২৩ আগস্ট) অনুষ্ঠিত ওই সভা শেষে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক ও পুরস্কার গ্রহণ করেন ওসি মো. নাজমুস সাকিব।
জেলা পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সেবায় দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়গুলো তাঁর এই অর্জনের ক্ষেত্রে গুরুত্ব পায়।
শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পাওয়ায় জেলা পুলিশের কর্মকর্তা ও সহকর্মীদের মধ্যে তাঁকে নিয়ে প্রশংসা ও অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই স্বীকৃতি তাঁর দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে।
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ওসি নাজমুস সাকিবের এই অর্জন জামালপুর সদর থানার পুলিশ সদস্যদের জন্যও গৌরবের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দায়িত্ব পালনে তাঁর এই ধারাবাহিক সাফল্য আগামী দিনেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা জেলা পুলিশের সংশ্লিষ্ট মহলের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নাজমুস সাকিব

আপডেট সময় : ১১:৩৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬