ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

শেরপুরে সাপে কাটা মৃত কলেজ ছাত্রের পরিবারকে ডিসির আর্থিক অনুদান প্রদান

মোঃ ওমর ফারুক, শেরপুর জেলা প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৬:০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ২০৬৮ বার পড়া হয়েছে

শেরপুরে চিকিৎসায় অবহেলায় মেধাবী শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারকে সান্তনা এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে শুক্রবার রাতে সাপের কামড়ে নিহত মেধাবী শিক্ষার্থী শাহীন আকন্দের পরিবার জেলা প্রশাসনের কার্যালয়ে আসলে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন মেধাবী ওই শিক্ষার্থীর পিতা ও অন্যান্য আত্মীয়-স্বজনকে সান্তনা দেন এবং তাৎক্ষণিক কিছু আর্থিক সহায়তা প্রদান করেন। একই সাথে কিছু খাদ্য সামগ্রী এবং ওই শিক্ষার্থীর পরিবারের একটি ঘর প্রদানের আশ্বাস দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ এবং শাহিন আকন্দের বাবা শফিকুল ইসলাম ও অন্যান্য আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২১ আগস্ট রাত সাড়ে আটটায় সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের ভূমিহীন কৃষক মোঃ শফিকুল আকন্দের ছেলে এবং শেরপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী শাহিন আকন্দকে (২০) সাপে কামড়ালে তাৎক্ষণিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর শাহীন এর মৃত্যু হয়। এ সময় শাহিনের পরিবার ডাক্তারের গাফলিতির অভিযোগ তুলেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হলে নিহতের পরিবারে খোঁজখবর নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শেরপুরে সাপে কাটা মৃত কলেজ ছাত্রের পরিবারকে ডিসির আর্থিক অনুদান প্রদান

আপডেট সময় : ০৬:০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬