শিরোনাম ::
গোবিন্দগঞ্জে নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ,মরদেহ উদ্ধার
নিয়াম শেখ গাইবান্ধা জেলা
- আপডেট সময় : ০৬:৪০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ২০৭১ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে আসিফ (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার খলসী এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আসিফ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর মধ্যপাড়া গ্রামের ফুলমিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজনের সঙ্গে ফুটবল খেলা শেষে করতোয়া নদীতে গোসল করতে নামে আসিফ।
একপর্যায়ে সবার অগোচরে নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ধরে নদীতে খোঁজাখুঁজি করেও আসিফের সন্ধান না
পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে করতোয়া নদীতে উদ্ধার অভিযান শুরু করে। পরে উদ্ধারকারী দল নিখোঁজ কিশোর আসিফের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ট্যাগস :






















