ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে টানা মানববন্ধন নেত্রকোনায় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য

সাভারে প্রকাশ্যে ইয়াবা সেবনের দায়ে ৯ যুবকের কারাদণ্ড

এইচ এম আতিক
  • আপডেট সময় : ০৭:০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ২১২৫ বার পড়া হয়েছে

ঢাকার সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে ইয়াবা সেবনের অভিযোগে নয়জন যুবককে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

​বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে তাদের বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে তাদের অপরাধ স্বীকারের ভিত্তিতে কারাদণ্ডের আদেশ দেন।

​দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছয়জনকে ৬ মাস করে এবং তিনজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত যুবকেরা হলেন— শাহাদাত হোসেন সায়েম, সজল হোসেন মুন্না, ফজলে রাব্বি, মাসুদ হোসাইন, মিজান আহমেদ জয়, রাসেল মোল্লা, মেহেদী হাসান মুন্না, সালমান ও নয়ন।

​পুলিশ সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত যুবকরা দীর্ঘদিন ধরে জনসম্মুখে মাদক সেবন ও কেনাবেচার সাথে যুক্ত ছিলেন। ঘটনার দিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রকাশ্যে ইয়াবা সেবনরত অবস্থায় তাদের আটক করে থানায় নেওয়া হয়। আদালত রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে জেলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাভারে প্রকাশ্যে ইয়াবা সেবনের দায়ে ৯ যুবকের কারাদণ্ড

আপডেট সময় : ০৭:০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬