শ্যামনগর উপজেলা
রিপোর্টার্স ক্লাবে ‘দৈনিক নতুন আশা’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আপডেট সময় : ১০:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ২০৭৭ বার পড়া হয়েছে
উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে ‘দৈনিক নতুন আশা’ পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। একই সাথে ক্লাবের সার্বিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় স্থানীয় সংবাদকর্মী ও সুধীজনরা দৈনিক ‘নতুন আশা’ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
কেক কাটা শেষে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জনাব এস,কে সিরাজ সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত-এর সভাপতিত্বে একটি সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে সততা ও নিষ্ঠার সাথে সংবাদ প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার ও সমস্যা তুলে ধরতে হবে।
এছাড়া রিপোর্টার্স ক্লাবের ঐক্য বজায় রেখে আগামী দিনে আরও সুসংহতভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়।
সভায় ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে পত্রিকার প্রতিষ্ঠাতা, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।






















