ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাঁশখালী কাথরিয়াতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিবারের একমাত্র সন্তান নিহত

জসিম তালুকদার, চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ২০৭১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালীতে আজ ৩১ আগস্ট (সোমবার) ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহমান(১৯) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কাথরিয়া ডিগ্রিপাড়া বইশ্যাবর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়,সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বসতঘর মেরামত করার সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবদুর রহমান পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন এবং তিনি তার পরিবারের একমাত্র সন্তান। স্থানীয় ইউপি সদস্য রফিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আবদুর রহমানের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাঁশখালী কাথরিয়াতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিবারের একমাত্র সন্তান নিহত

আপডেট সময় : ০৭:০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬