গাইবান্ধায় মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে ঢাকা- রংপুর মহাসড়ক অবরোধ
- আপডেট সময় : ০৭:১৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ২০৮০ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
সোমবার দুপুর ২ টা থেকে ৩টা পর্যন্ত অবরোধের কারণে ঢাকা-রংপুর মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে, ফলে চরম দুর্ভোগের শিকার হন সাধারণ যাত্রীরা
অবরোধ চলাকালে বক্তব্য দেন আব্দুল মতিন,সিয়াম,কাবিলসহ স্থানীয়রা।বক্তারা বলেন,পলাশবাড়ী পৌরশহরের রাইগ্রামে মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে কোন অভিযান হয় না বলেও অভিযোগ করেন বক্তারা। মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা
পরে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক কারবারিদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী,এ সময় ওসি বলেন,মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। রাইগ্রামে দ্রুত অভিযান করা হবে বলেও জানান তিনি।






















