ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বাঁশখালীতে খাদ্যসামগ্রী বিতরণ ও নজরুল বর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনে ড. মোহাম্মদ জাকারিয়া

জসিম তালুকদার , চট্টগ্রাম
  • আপডেট সময় : ১১:২৫:০২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ২০৭১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যাকবলিত দেড় হাজার (১,৫০০) পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ডিজি) ড. মোহাম্মদ জাকারিয়া।

সোমবার ৩১ আগষ্ট দুপুরে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ ও দারোগা বাজার টাওয়ার রোডে বন্যাকবলিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটি (বিইএটিএস)-এর উদ্যোগে জরুরি ত্রাণ হিসেবে এ সময় দেড় হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি তিনি বাঁশখালী উপজেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও তাদের বাস্তবায়িত কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

বাঁশখালীর বিভিন্ন এলাকায় বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প পরিদর্শনের সাথে সাথে স্থানীয় মানুষের কল্যাণে পরিচালিত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন এবং প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও তিনি উপজেলা প্রশাসন কর্তৃক ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাঁশখালীতে খাদ্যসামগ্রী বিতরণ ও নজরুল বর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনে ড. মোহাম্মদ জাকারিয়া

আপডেট সময় : ১১:২৫:০২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬