ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

জামালপুরে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, সৎ বাবা গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:৪৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৭২ বার পড়া হয়েছে

জামালপুর পৌরসভার পাথালিয়া গোয়াবাড়ি সন্ধিক্লাব উত্তর এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা হামিদা বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার রাতে অভিযান চালিয়ে উজ্জল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার উজ্জল উত্তর গোয়াবাড়ি এলাকার মৃত ওয়াছের আলীর ছেলে।
জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত উজ্জলকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে ১৪ বছর বয়সী কিশোরীকে ঘিরে এমন অভিযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
ঘটনাটি সত্য হলে এর সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে অভিযোগের পেছনে অন্য কোনো ঘটনা বা রহস্য রয়েছে কি না, সেটিও তদন্তের মাধ্যমে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন তারা।
তবে অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে দোষী হিসেবে গণ্য করা যাবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জামালপুরে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, সৎ বাবা গ্রেফতার

আপডেট সময় : ১২:৪৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬