ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা শিক্ষা অফিসারের পরিদর্শন

◽জসিম তালুকদার
  • আপডেট সময় : ০৬:৫২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৬০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষা মানোন্নয়ন সভায় অংশ নিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহম্মদ।

গত ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) তারিখে তিনি বিদ্যালয়টির একাডেমিক অগ্রগতি পর্যবেক্ষণ, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া মূল্যায়ন করাই ছিল তাঁর এই আগমনের মূল লক্ষ্য।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শহীদুল্লাহ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু. আবদুল হামিদের উপস্থিতিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহম্মদ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, সুসজ্জিত ক্লাসরুম এবং পাঠদানে শিক্ষকদের আন্তরিকতার প্রশংসা করেন। একই সাথে তিনি শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন।

চমৎকার শিক্ষাদানের পরিবেশ এবং দক্ষ প্রাতিষ্ঠানিক নেতৃত্বের কারণে বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এর প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে গৌরব অর্জন করায় তাকে ক্রেস্ট প্রদান করেন।

পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: রবিউল হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আবদুল্লাহ আল মামুন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু. আবদুল হামিদ, ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ সেলিম উদ্দীনএবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। পরিদর্শনের শেষে জেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের উন্নত পরিবেশ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ভূয়সী প্রশংসা করে শিক্ষক ও পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা শিক্ষা অফিসারের পরিদর্শন

আপডেট সময় : ০৬:৫২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬