ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করেছেন ফায়ার সার্ভিসের ফাইটার ম্যান সবুজ

ধানকোড়া বাজারে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত স্বপন দেওয়ান হাসপাতালে—ফায়ার সার্ভিসের ফাইটার ম্যান সবুজ হোসেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবিতে বিক্ষোভ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৭৭ বার পড়া হয়েছে

ফায়ার সার্ভিসের ফাইটার ম্যান সবুজ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া বাজারে মোঃ আব্দুর রহিম (স্বপন দেওয়ান) নামে এক ব্যবসায়ী ও সাংবাদিককে নিজ দোকান থেকে বের করে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে সবুজ হোসেন নামে এক ফায়ার সার্ভিসের ফাইটার ম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্বপন দেওয়ান। বর্তমানে তিনি মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও আহতের স্বজনদের অভিযোগ, ধানকোড়া বাজারের কাউন্সিলর অফিসের সামনে স্বপন দেওয়ানেকে নিজ দোকান থেকে তাকে বের করে নিয়ে যান সবুজ হোসেন। পরে তিনি এলাকার আরও ৩-৪ জন লোককে সঙ্গে নিয়ে স্বপন দেওয়ানের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় স্বপন দেওয়ানের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। বিশেষ করে দুই হাত, দুই পা ও কিডনির আশপাশে আঘাত করা হয়েছে বলে তার স্বজনদের দাবি। একপর্যায়ে আহত অবস্থায় তাকে সাটুরিয়া থানায় নেওয়া হলে পুলিশ দ্রুত তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আহত – সাংবাদিক স্বপন দেওয়ান

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসকরা তাকে ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছেন।

জানা গেছে, ঘটনার সূত্রপাত স্কুল মাঠে খড় শুকানোকে কেন্দ্র করে। দুপুরে এ বিষয় নিয়ে মোঃ আব্দুর রহিম (স্বপন দেওয়ান) ও লাভুর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি মীমাংসা হলেও পরে ধানকোড়া বাজারে গিয়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

আহতের পরিবারের অভিযোগ, সবুজ হোসেন ফায়ার সার্ভিসে কর্মরত হওয়ায় তার সরকারি পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে এমন ঘটনা ঘটানোর সাহস পেয়েছেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আহত স্বপন দেওয়ানের পরিবার ও স্থানীয়রা। একই সঙ্গে সরকারি চাকরিজীবী হিসেবে সবুজ হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্তের দাবি জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করেছেন ফায়ার সার্ভিসের ফাইটার ম্যান সবুজ

আপডেট সময় : ১২:৫৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬