ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বাঁশখালীর সড়কে তীব্র যানজট: নিরসনে ট্রাফিক ব্যবস্থা জোরদার

জসিম তালুকদার (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৭৫ বার পড়া হয়েছে

ছবি: শীলকূপ টাইম বাজারে যানজটের দৃশ্য

চট্টগ্রাম-কক্সবাজারের বিকল্প যোগাযোগ মাধ্যম পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) আঞ্চলিক সড়কে তীব্র ও দীর্ঘস্থায়ী যানজট যেন প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে।

১৩ সেপ্টেম্বর (রবিবার) সরজমিনে ঘুরে দেখা যায়, সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং হাটবাজার গুলোতে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকায় যাত্রী সাধারণ ও চালকদের ভোগান্তি এখন চরম সীমায় পৌঁছেছে। ভুক্তভোগী সাধারণ মানুষ ও চালকদের পক্ষ থেকে অবিলম্বে এই সড়কে স্থায়ী ট্রাফিক পুলিশ মোতায়েন ও ট্রাফিক ব্যবস্থা জোরদার করার জোর দাবি জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশখালী প্রধান সড়কের গুনাগরী খাসমহল চৌমুহনী, পুকুরিয়া চাঁদপুর চৌমুহনী, তৈলারদ্বীপ সরকার হাট, গুনাগারি, বৈলছড়ী বাজার, জলদি মিয়ার বাজার, শীলকূপ টাইমবাজার,এবং চাম্বল বাজারের মতো গুরুত্বপূর্ণ মোড়গুলোতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তীব্র যানজট লেগেই থাকে। সড়কটি এমনিতে সরু, তার ওপর প্রধান সড়কের ওপর যত্রতত্র গাড়ি পার্কিং ও বাজার বসার কারণে রাস্তা আরও সংকুচিত হয়ে পড়েছে।

বিশেষ করে সাম্প্রতিক সময়ে সড়কে ব্যাটারিচালিত টমটম, অটোরিকশা এবং লাইসেন্স বিহীন সিএনজির সংখ্যা অনিয়ন্ত্রিত ভাবে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। সড়কে কোনো সুনির্দিষ্ট ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা বা ট্রাফিক পুলিশ না থাকায় চালকেরা নিজেদের ইচ্ছেমতো গাড়ি চালাচ্ছেন ও রাস্তায় গাড়ীঘোরানো, মাঝখানেই যাত্রী ওঠানামা করাচ্ছেন। ফলে মাত্র আধা ঘণ্টার রাস্তা পার হতে যাত্রীদের দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে।

নিত্যদিনের এই অচলাবস্থা থেকে মুক্তি পেতে বাঁশখালীবাসী অবিলম্বে সড়ক প্রশস্তকরণ, অবৈধ পার্কিং উচ্ছেদ এবং ট্রাফিক ব্যবস্থা বৃদ্ধির জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাঁশখালীর সড়কে তীব্র যানজট: নিরসনে ট্রাফিক ব্যবস্থা জোরদার

আপডেট সময় : ১০:০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬