ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আর দুই-তিন বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত’: শেরপুরে বিমান ও পর্যটন মন্ত্রী

মোঃ ওমর ফারুক শেরপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৭৯ বার পড়া হয়েছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত বলেছেন, ফ্যাসিস্টরা যদি আর দু’তিন বছর থাকতো, তবে বাংলাদেশ সিকিম হয়ে যেতো।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিনের শাসনামলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ওপর রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছিল। এর ফলে প্রশাসনিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে এবং দেশে দীর্ঘ সময় ধরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে তিনি দাবি করেন। একই সঙ্গে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া জরুরি। তা না হলে ভবিষ্যতে দেশের জন্য আরও কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর সরকারের মন্ত্রীদের দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার ঘটনাকেও তিনি রাজনৈতিক শিক্ষা হিসেবে দেখার আহ্বান জানান।

রাশেদুজ্জামান মিল্লাত বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হলেও ২০২৪ সালে দেশের সার্বভৌমত্ব নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মনে করেন। দেশের জন্য যারা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের চেতনা ধারণ করে জাতীয় উন্নয়নে সবাইকে কাজ করতে হবে।

গারো পাহাড়ে পর্যটন উন্নয়নের আশ্বাস

সভায় শেরপুরের গারো পাহাড় এলাকায় পর্যটন সুবিধা সম্প্রসারণের বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, ওই এলাকায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে পর্যটনকেন্দ্র, হোটেল ও মোটেল নির্মাণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ ও সিভিল সার্জন ডা. মো. শাহীন উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, র‍্যাব, বিজিবি, আনসার ব্যাটালিয়নসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা সভায় অংশ নেন। বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এর আগে শেরপুরে পৌঁছালে সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা বিএনপির নেতারা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা আইনশৃঙ্খলা কমিটির পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আর দুই-তিন বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত’: শেরপুরে বিমান ও পর্যটন মন্ত্রী

আপডেট সময় : ১০:০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬