আইনমন্ত্রীর মতবিনিময় সভায় খুলনা রেঞ্জের ডিআইজি
- আপডেট সময় : ১০:৫৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৫২ বার পড়া হয়েছে
১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনাব মিজ্ কাউসার আজিজ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরার সভাপতিত্বে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ আসাদুজ্জামান, এমপি মহোদয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়।
এছাড়াও উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-১; মাননীয় সংসদ সদস্য জনাব মুহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা-২; মাননীয় সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার, সাতক্ষীরা-৩; জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম, পুলিশ সুপার, সাতক্ষীরাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।






















