ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

অসহায় বয়োবৃদ্ধ দম্পতির পাশে শেরপুর জেলা প্রশাসন

মোঃ ওমর ফারুক, শেরপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৫৫ বার পড়া হয়েছে

অসহায় অবস্থায় দিন কাটানো বয়োবৃদ্ধ সজু শেখ ও তাঁর অসুস্থ স্ত্রী নুরজাহান বেগমের সহায়তায় এগিয়ে এসেছে শেরপুর জেলা প্রশাসন। তাঁদের জীবনযাত্রার খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন ওই দম্পতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাঁদের শারীরিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি ও দৈনন্দিন জীবনযাপনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান। পরে তাঁদের জন্য শুভেচ্ছা উপহার নিয়ে যান এবং অসুস্থ নুরজাহান বেগমের চিকিৎসার ব্যবস্থা করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে নুরজাহান বেগমকে শেরপুরের আবেদীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

জানা গেছে, সজু শেখ ও নুরজাহান বেগম উভয়েই বর্তমানে বয়স্ক ভাতা পাচ্ছেন। তাঁদের জীবনযাত্রার বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে, জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে ওই দম্পতির জন্য খাদ্যসামগ্রী, আর্থিক সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বয়োবৃদ্ধ এই দম্পতির পাশে প্রশাসন থাকবে। তাঁদের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

অসহায় বয়োবৃদ্ধ দম্পতির পাশে শেরপুর জেলা প্রশাসন

আপডেট সময় : ০৮:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬