ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বাবুলিয়া জে,এস মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:০২:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৫২ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নীতি-নৈতিকতায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর উত্তর থানা শাখার উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি কুইজ প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বাবুলিয়া জে,এস মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে সদর উত্তর থানা শাখার সভাপতি তারেক আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার কলেজ কার্যক্রম সম্পাদক মো. মাসুদ রানা।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শাখার সমাজসেবা সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাবুলিয়া জে,এস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল চন্দ্র ও আবদুল্লাহ আল মামুন।
এ সময় সদর উত্তর থানা শাখার অফিস সম্পাদক ত্বহা আল মাহি ও স্কুল কার্যক্রম সম্পাদক রিফাত হোসেনসহ ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুদ রানা বলেন, কুইজ প্রতিযোগিতা শুধু পুরস্কার বা মেডেল জয়ের প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের জ্ঞান ও জানার পরিধি বাড়ানোর একটি কার্যকর মাধ্যম। জীবনে শেখার কোনো শেষ নেই। বইয়ের পাতা থেকে শুরু করে প্রতিদিনের পথচলায় মানুষ নতুন নতুন জ্ঞান অর্জন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও কৌতূহল আরও বাড়িয়ে তুলবে।
তিনি আরও বলেন, প্রতিযোগিতায় সাফল্য আসে দুটি রূপে—জয় ও শিক্ষা। বিজয় আত্মবিশ্বাস বাড়ায়, আর পরাজয় নতুন কিছু শেখার সুযোগ তৈরি করে। তাই কোনো প্রতিযোগিতায় বিজয়ী না হলেও হতাশ হওয়ার কিছু নেই; অর্জিত জ্ঞানই জীবনের বড় সম্পদ।
কুইজ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতিটি শ্রেণি থেকে সেরা তিনজন করে মোট ১৫ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পরে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাবুলিয়া জে,এস মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৪:০২:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬