ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা-হয়রানি বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার মো: মাসুদ রানা
  • আপডেট সময় : ০৫:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৭২ বার পড়া হয়েছে

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার, সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা, হুমকি ও হয়রানি বন্ধ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী মহানগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুস সবুরের সভাপতিত্বে মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক মো. খায়রুল আলম রফিক।
মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনি ও ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পন্ন করতে হবে। একই সঙ্গে গত ২০ বছরে নিহত ও গুম হওয়া সাংবাদিকদের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সারাদেশে সাংবাদিকদের হুমকি, নির্যাতন ও হয়রানি বন্ধ করতে হবে। পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মামলা ও অপপ্রচার প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের বাধা ও হয়রানি অব্যাহত থাকলে সাংবাদিক সমাজ রাজপথে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
সমাবেশে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হুমকি ও হয়রানি স্বাধীন সাংবাদিকতার জন্য বড় বাধা। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
এ সময় বক্তারা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীর মুক্তির দাবি জানান। পাশাপাশি ৫ আগস্টের পর রাজশাহী প্রেসক্লাব জবরদখলের অপচেষ্টায় জড়িত থাকার অভিযোগ ওঠা কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুসহ সাংবাদিকতার আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য দেন রাজশাহী স্বার্থ রক্ষা কমিটির সভাপতি মাহফুজুল হাসনাইন হিকোল, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সভাপতি রাজিব খান, এটিএন বাংলার সুজাউদ্দিন ছোটন, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু, দৈনিক বঙ্গসংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদ রানা, রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রাজিব আলী রাতুল এবং রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নিরো।
মানববন্ধনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী মডেল প্রেসক্লাব, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন, অনলাইন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি, মোহনপুর প্রেসক্লাব, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাব, দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাব এবং জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয়, মহানগর, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও বাঘা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা-হয়রানি বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬