ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জাল টাকা সহ সাতক্ষীরা শ্যামনগরে কিশোর আটক

সেলিম আহম্মেদ
  • আপডেট সময় : ০২:৪৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৬৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে জাল টাকা নিয়ে ফয়সাল (১৫) নামে এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নওয়াবেঁকী বাজারে শরিফুজ্জিলের মুদি দোকানে টাকা লেনদেনের সময় জাল টাকাসহ ওই কিশোরকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে শ্যামনগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক ফয়সাল খুলনার পাইকগাছা থানার পাটকেলপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।

নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মনিরুজ্জামান মনি জানান, ফয়সাল জাল টাকা নিয়ে নওয়াবেঁকী বাজারে এসে মুদি ব্যবসায়ী শরিফুজ্জিলের দোকান থেকে মালামাল কেনার পর টাকা দেওয়ার সময় সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৫টি ৫০০ টাকার জাল নোট পাওয়া যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে ওই কিশোর অন্য একটি বাজারে ৬ হাজার টাকার জাল নোট লেনদেন করেছে বলেও স্বীকার করেছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাল টাকাসহ আটক কিশোর জাল টাকা চক্রের সক্রিয় সদস্য বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জাল টাকাসহ তাকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জাল টাকা সহ সাতক্ষীরা শ্যামনগরে কিশোর আটক

আপডেট সময় : ০২:৪৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬