জামালপুরে মহিলা কলেজ ও বালিকা বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও সুধী সমাবেশ আয়োজিত
- আপডেট সময় : ০৮:২২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৫২ বার পড়া হয়েছে
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে জামালপুর জেলার সদর থানার অন্তর্গত নরুন্দিতে জিন্নতন-আফছর ডিগ্রী মহিলা কলেজ ও নরুন্দি সৈয়দা নাজিবা আখতার উচ্চ বালিকা বিদ্যালয়ের যৌথ উদ্যোগে নতুন ভবন উদ্বোধন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। জিন্নতন-আফছর ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় ও গভর্নিং বডির সভাপতি খন্দকার মোঃ আহসানুজ্জামান রুমেল সাহেবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ৫ (সদর) আসনের সাংসদ অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এম.পি মহোদয়। অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে প্রথমে প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের সাথে ভবন উদ্বোধনে অংশগ্রহণ করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জামালপুরের সম্মানিত প্রকৌশলী জনাবা জয়িতা অধিকারী। উদ্বোধন শেষে প্রধান অতিথির সাথে সম্মিলিতভাবে উভয় প্রতিষ্ঠান প্রাঙ্গণে ২টি বৃক্ষ রোপণ করেন অতিথিবৃন্দ। তারপর পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রথমেই প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ আসনগ্রহণ করে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব উপভোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা ওলামা দলের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী মশিউর রহমান, জেলা মহিলা দলের সভানেত্রী মোছাঃ শেলীনা বেগম, উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ সফিউর রহমান সফি, উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ রহুল আমিন মিলন, উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফি, নরুন্দি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী মঞ্জুর মুর্শেদ মামুন, নরুন্দি ফয়েজিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু হানীফা, নরুন্দি সৈয়দা নাজিবা আখতার উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জনাবা মাহফুজা খাতুন, জামালপুর জেলা প্রাথমিক শিক্ষক পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী আজিজুর রহমান বাবুল, নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এমদাদুল হক, নরুন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুফিয়ান কবীর শিপন ও তুলশীরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মুছা সালাম মোসা ও তুলশীরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হায়দর আলী সহ নরুন্দি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।






















