জামালপুরে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘ জামালপুর জেলা দলিল লেখক সমাবেশ’ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:২৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৫৮ বার পড়া হয়েছে
ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নের নামে দলিল লেখকদের যেন পেশাচ্যুত করা না হয় সেজন্য বাংলাদেশ দলিল লেখক সমিতি সারা বাংলাদেশে একযোগে ১৯ সেপ্টেম্বর তাদের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার উদ্যোগে ১৯ সেপ্টেম্বর শনিবার জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও জামালপুর জেলা শাখার সভাপতি জনাব আরজু আকন্দ এবং সমাবেশ সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হানিফ উদ্দিন।
কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবীতেদলিল লেখক সমিতির সমাবেশে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সহ-সভাপতি মোঃ ফজলুল হক, মোঃ ফারুক হোসেন তালুকদার, সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মওদুদ আহমেদ মধু ও সাধারণ সম্পাদক মোহন আকন্দ প্রমুখ।
এ সময় বক্তারা, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেউ দলিল মুসাবিদা করতে পারবে না বলে প্রজ্ঞাপন জারি,থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতীত অনবিজ্ঞদের দলিল লেখক লাইসেন্সের প্রদান থেকে বিরত থাকাসহ দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতির জোর দাবি জানান। সভাপতির বক্তব্যে জনাব আরজু আকন্দ জানান, একটি স্বার্থান্বেষি মহল তৎপর হয়েছে, তাদের পাঁয়তারা নস্যাৎ করার জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়া তিনি আরো বলেন এমন উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ দলিল লেখক সমিতির তথ্য অনুযায়ী সারাদেশে প্রায় ২ লাখের অধিক দলিল লেখক বেকার হয়ে পড়ার শঙ্কা প্রকাশ করছেন। সুতরাং অনতিবিলম্বে ৭ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের যেতে বাধ্য হবেন বলে বক্তব্য রাখেন বক্তারা।
এ সময় দলিল লেখক সমিতির অন্যান্য নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।






















