ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

টাঙ্গাইলের বাস ও পিকআপের সংঘর্ষে নিহত ৪

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • / ২১০০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই পিকআপের আরোহী ছিলেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান।

নিহতরা হলেন, জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আক্তার আলীর ছেলে রবিজল সেক (২৮), একই গ্রামের সাবদুল সেকের ছেলে শাহাজল সেক (৪২), পিকআপ চালক একই উপজেলার মহালগিরি কাজার এলাকার হেকমত আলীর ছেলে সুজন মিয়া (২৫) এবং হেলপার কাশেম আলীর ছেলে আমজাদ হোসেন (২৮)। ঢাকায় সবজি বিক্রি করে তারা বাড়ি ফিরছিলেন।

পরিদর্শক রাসেল বলেন, ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।

“এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত হন আরও দুই জন। তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

টাঙ্গাইলের বাস ও পিকআপের সংঘর্ষে নিহত ৪

আপডেট সময় : ০৩:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪