ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

আ. লীগকে হটিয়ে শিক্ষার্থীরা অসম্ভবকে সম্ভব করেছেন: মির্জা ফখরুল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৩৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • / ২০৯৮ বার পড়া হয়েছে

মির্জা ফখরুল। ফাইল ছবি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রাম করলেও আওয়ামী লীগ সরকারকে হটাতে চূড়ান্ত ধাক্কা দিতে পারেনি। শেষ মুহূর্তে শিক্ষার্থীরা সেই অসম্ভবকে সম্ভব করেছেন। গত ১৫ বছরে দেশের সব অর্জন ও প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

নির্বাচন কমিশন সংস্কার করে আবারও দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নিজেদের স্বার্থে নয়, জাতির স্বার্থে নির্বাচন চাচ্ছে বিএনপি। রাষ্ট্রের স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে নির্বাচিত সরকার প্রয়োজন।

মির্জা ফখরুল আরও বলেন, সংস্কারের ক্ষেত্রে একটা বিষয়ে ফোকাস করতে হবে। বাকি সংস্কার ও কাজগুলো নির্বাচিত সরকার করবে। বিএনপি নির্বাচিত হলে সব দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করার কথা পুনরায় বলেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আ. লীগকে হটিয়ে শিক্ষার্থীরা অসম্ভবকে সম্ভব করেছেন: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৫:৩৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪