ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

খাগড়াছড়িতে অস্ত্রসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • / ২১০৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে সুবেল ত্রিপুরা সজল (২৮) নামে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের জরিচন্দ্র পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি পিস্তল, দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সুবেল ত্রিপুরা জরিচন্দ্র পাড়া এলাকার মৃত ছবি কুমার ত্রিপুরার ছেলে। তিনি দ্রুত বিচার আইনে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

বিষয়টি নিশ্চিত করে রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, সুবেল ত্রিপুরা আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)-এর সদস্য। তার বিরুদ্ধে আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

খাগড়াছড়িতে অস্ত্রসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪