ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বান্দরবানে চালু হলো ট্যুরিস্ট বাস

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৮:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / ২১১২ বার পড়া হয়েছে

বান্দরবান-চিম্বুক-নীলগিড়ি এবং বান্দরবান মেঘলা-নীলাচলে প্রথমবারের মতো চালু হলো ট্যুরিস্ট বাস। এই বাসে চড়ে পর্যটকরা উপভোগ করতে পারবেন পাহাড়, ঝর্ণা এবং প্রকৃতির অপার সৌন্দর্য্য ।

আজ সোমবার বেলা ১১ টায় এ ঘোষণা দেন বান্দরবান পূরবী বাস মালিক সমিতির সভাপতি কাজল কান্তি দাশ।

তিনি বলেন, পর্যটকদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ট্যুরিস্ট বাসের প্রয়োজনীয়তা আছে। জেলা প্রশাসকের অনুমতিতে আমরা ট্যুরিস্ট বাস চালুর সিদ্ধান্ত নিয়েছি। তবে গতকাল রোববার এই বাস নীলগিড়িতে পরীক্ষামূলকভাবে চালানো হয়।

তিনি আরো বলেন, জেলার হিলভিউ আবাসিক হোটেলের সামনে থেকে প্রতিদিন সকাল ৭ টা থেকে ছাদখোলা বাস ছেড়ে যাবে এবং দুপুরে জেলা শহরে ফিরবে। পরে আবার বেলা ৩টায় বান্দরবানের মেঘলা ও নীলাচল পর্যটনকেন্দ্রে রওনা হবে এবং সন্ধ্যায় পর্যটকদের নিয়ে আবার শহরে ফিরবে । এক্ষেত্রে ৩১ সিটের এই বাসে ৫ বছরের  উপরে বয়সীদের জন্য জনপ্রতি বান্দরবান-নীলগিড়ি বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০০টাকা এবং মেঘলা-নীলাচলে বাসভাড়া ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পর্যটকদের চাহিদার উপর ভিত্তি করে বাসের সংখ্যা বাড়তে পারে।

এদিকে বান্দরবান পার্বত্য জেলায় পর্যটন  শীল্পের প্রসারে এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণে উন্নতমানের ছাদখোলা পর্যটকবাহী বাস চালু করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য পূরবী বাস মালিক সমিতি, মাইক্রো-কার ওজীফ মালিক সমিতি এবং আবাসিক হোটেল মোটেল মালিক সমিতির কাছে নির্দেশনা দিয়ে  একটি চিঠি দেন জেলাপ্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বান্দরবানে চালু হলো ট্যুরিস্ট বাস

আপডেট সময় : ০৮:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪