শিরোনাম ::
ময়মনসিংহে আ. লীগের সম্পাদক ও সাবেক পৌর মেয়রসহ গ্রেফতার -০৮
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৫:৪৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- / ২১০১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান এবং সাবেক পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়াসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
মঙ্গলবার (১৯ নভেম্বর) গভীর রাতে ও আজ বুধবার (২০ নভেম্বর) ভোরে নিজ নিজ বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ৭ জন হলেন-নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জামান জনি, যুবলীগ নেতা জহিরুল ইসলাম ভুইয়া, চাঁন মিয়া, আনিস উদ্দিন ও গাঙাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম নাঈম। এছাড়াও ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান নাঈম।






















