ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের উদ্ধার অভিযান চলাকালে অ্যাসিল্যান্ডসহ মোট ১০ জন আহত হয়েছে।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / ২১১০ বার পড়া হয়েছে

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। সকাল থেকে উপজেলার কাফিলাতলি এবং পরে ইজ্জতপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শেষের দিকে স্থানীয়রা ভেকুর ড্রাইভারের উপর মুহুর্মুহু ইট পাটকেল ছোঁড়া শুরু করে।

এ সময় দুইজন ভেকু চালক, একজন বনকর্মী, স্থানীয় ২ জন, অ্যাসিল্যান্ড শ্রীপুর এবং উপজেলা প্রশাসনের ৫ জনসহ মোট ১০ জন আহত হয়।

ইজ্জতপুর বাজারের রেলগেইটের পশ্চিম পাশে সর্বশেষ মাসুদের বাড়িতে উচ্ছেদ অভিযান চালানোর শেষে, অভিযান সমাপ্তির সময় স্থানীয় মাসুদের নেতৃত্বে ২০-২৫ জন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়। ওই সময় ইজ্জতপুর বাজার এলাকায় উত্তেজনা বিরাজমান ছিল।

এলাকাবাসী জানিয়েছেন, অভিযানের শেষের দিকে মাসুদের এমন কাজে স্থানীয়দের মধ্যে অনকেই মামলায় পড়তে পারে।

তারা আরও জানান, এ ঘটনাটি মূলত একটি গুজবের মাধ্যমে ঘটে। একজন নারী ঘর ভাঙার খবরে অজ্ঞান হয়ে যায়, অতঃপর “মাইরালছেরে মাইরালছে”! বলে তাৎক্ষণিক এলাকাবাসীকে ক্ষেপিয়ে তোলে মাসুদ ও তার সঙ্গীয়রা। অতঃপর আবেগে পড়ে এমন কাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

গাজীপুরের শ্রীপুরে ইজ্জতপুর বাজার এলাকায় বনভূমি উদ্ধার অভিযানে গেলে মঙ্গলবার প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলা চালায় ভূমিদস্যুরা- আলমগীর ইসলাম

এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল বলেন, এ ঘটনায় আমিসহ উপজেলা প্রশাসনের মোট ৫ জন আহত হয়েছি । এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের উদ্ধার অভিযান চলাকালে অ্যাসিল্যান্ডসহ মোট ১০ জন আহত হয়েছে।

আপডেট সময় : ০৬:০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪