ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

চট্টগ্রামে চিন্ময়ের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৩২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / ২১১৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নগরীর পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মামুনুর রশিদ, শহীদ উদ্দীন, ইয়াছিন, আবু হেনা, মোমিনুল ও রহিম। তারা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, আটককৃতরা কিছুদিন ধরে সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সাবের হোসেনের বাসায় অবস্থান করছিলেন। মুসলিম হয়েও তারা কেন চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ বলেন, সরাইপাড়া এলাকায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে যাই। এ সময় তাদেরকে জড়ো হতে দেখে আটক করে থানায় নিয়ে আসি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চট্টগ্রামে চিন্ময়ের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

আপডেট সময় : ০২:৩২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪