ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:৫০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ২০৯৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ-ভারতের মধ্যে অব্যাহত উত্তেজনার প্রেক্ষাপটে রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশনসহ স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন ভবন, বর্ণালী মোড়ের ভারতীয় ভিসা সেন্টার এবং পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত সহকারী ভারতীয় হাইকমিশনারের বাসভবনের সামনে সতর্কতামূলক নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গণমাধ্যম বিষয়ক মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাবিনা ইয়াসমিন সোমবার রাত সাড়ে ৮টায় জানান, রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশনসহ স্বার্থ সংশ্লিষ্ট কোনো স্থাপনায় সরাসরি কোনো হুমকি নেই। তবে আরএমপি কর্তৃপক্ষ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় অগ্রিম সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন। এ বিষয়ে আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও তদারকির মধ্যে রয়েছি। এটা পুলিশের দায়িত্ব।

এদিকে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলার ঘটনার খবরে রাজশাহীতেও উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যার আগে রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ভবনসহ স্বার্থসংশ্লিষ্ট ভবনের সামনে ও কাছাকাছি এলাকার সড়কে পুলিশের টহল বাড়ানো হয়েছে।

আরএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, স্বাভাবিক সময়ে রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ভবন, সহকারী হাইকমিশনারের বাসভবন, ভিসা সেন্টারসহ বিভিন্ন স্থাপনায় পুলিশ মোতায়েন থাকে; কিন্তু সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির কারণে বাড়তি নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। আমরা চাই না- এ সুযোগে কেউ  হামলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলে। সবার নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

আপডেট সময় : ১০:৫০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪