ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

আসাদের পালানোর খবরে প্রাসাদে ঢুকে ভাঙচুর-লুটপাট

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

২৪ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রাসাদে ঝাঁপিয়ে পড়েছে দেশটির নাগরিকরা। প্রেসিডেন্টের বিলাসবহুল বাসভবনে লুটপাট ও ভাঙচুর করেছে তারা। রোববার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আসাদের দেশ ছেড়ে পালানোর খবর প্রকাশ্যে আসতেই প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ে সাধারণ মানুষ। ইতিমধ্যেই সোশাল মিডিয়া ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, নানা বয়সের মহিলা ও পুরুষ ওই প্রাসাদের ঢুকে পড়েছেন। তারা অবাধে নানা সামগ্রী একেবারে ‘আপন মনে করে’ তুলে নিয়ে যাচ্ছেন!

কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, বড় বড় ব্যাগ নিয়ে এসে সাধারণ মানুষ প্রেসিডেন্টের প্রাসাদ থেকে তার ব্যবহারের বিভিন্ন শৌখিন জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। তার মধ্যে, তেল, সাবান, শ্যাম্পু থেকে শুরু করে আসাদের ব্যবহারের কলম, ঘড়ি, তার স্ত্রীর জুতা, প্রসাধনীও রয়েছে সেই তালিকায়।

এএফপির একজন প্রতিনিধি জানান, দামেস্কের পতনের পরপরই আসাদের বিলাসবহুল বাড়িতে লুটপাট চালিয়েছে কয়েক ডজন সিরীয়। এ সময় বিভিন্ন বয়সী নারী, শিশু এবং পুরুষদের আসাদের বাড়ি ও বিশাল বাগানে ঘুরতে দেখা যায়। যদিও প্রেসিডেন্ট প্রাসাদের কক্ষগুলো একেবারে খালি ছিল, তবুও কিছু আসবাবপত্র মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এছাড়া, প্রাসাদে সংরক্ষিত আসাদ এবং তার বাবার বেশ কিছু প্রতিকৃতি ভেঙে ফেলা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আসাদের পালানোর খবরে প্রাসাদে ঢুকে ভাঙচুর-লুটপাট

আপডেট সময় : ১২:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪