ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বাশার আল-আসাদের অবস্থান নিশ্চিত করল রাশিয়া

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৪৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / ২১০২ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পরিবার নিয়ে রাশিয়ার মস্কোয় পৌঁছেছেন। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা ক্রেমলিনের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, আসাদ ও তার পরিবারকে রাশিয়া আশ্রয় দিয়েছে।

ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ মস্কোতে পৌঁছেছেন। রাশিয়া তাদের (তাকে এবং তার পরিবারকে) মানবিক কারণে আশ্রয় দিয়েছে।

এর আগে সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে ‘মুক্ত’ ঘোষণা করেন বিদ্রোহীরা। রোববার তারা দামেস্ক দখল করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের ঘোষণা দিয়েছেন। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিদ্রোহীরা এক বিবৃতিতে বলেছেন, ‘অত্যাচারী বাশার আল-আসাদ পালিয়ে গেছেন। আমরা দামেস্ককে অত্যাচারী বাশার আল-আসাদের হাত থেকে মুক্ত ঘোষণা করছি।’

বিদ্রোহীদের তোপের মুখে দেশ ছেড়ে ইরাক পালাচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী। এর মাধ্যমে প্রায় দুই দশক ধরে চলা সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন দেখা দেয়। অবশেষে তার অবস্থানের কথা জানা গেল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাশার আল-আসাদের অবস্থান নিশ্চিত করল রাশিয়া

আপডেট সময় : ১২:৪৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪