ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:৪৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর বিদ্রোহী জোটগুলো একটি অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনায় অগ্রসর হয়েছে। বিদ্রোহী জোটের প্রধান কমান্ডার আবু মোহাম্মদ আল জোলানি নেতৃত্বে রয়েছেন এবং একটি স্থিতিশীল প্রশাসন গঠনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, আল জোলানি ইতোমধ্যে আসাদ সরকারের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি এবং ভাইস প্রেসিডেন্ট ফয়সাল মেকদাদের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছেন। আলোচনায় অন্তর্বর্তী সরকারের কাঠামো ও কার্যপ্রণালী নিয়ে মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহী নেতা মোহাম্মদ আল বশির অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন। তিনি বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি ছোট অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

মোহাম্মদ আল বশির সিরিয়ার ইদলিব প্রদেশে ১৯৮৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি চলতি বছরের জানুয়ারিতে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের (এসএসজি) প্রধান হিসেবে মনোনীত হন। এর আগে তিনি এসএসজির মানবিক ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, ফিলিস্তিনি সংগঠন হামাস সিরিয়ার স্বাধীনতা আন্দোলনে বিদ্রোহীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছে। তারা আশা প্রকাশ করেছে, সিরিয়া তার ঐতিহাসিক ভূমিকা ফিরে পাবে এবং ফিলিস্তিনের মুক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিদ্রোহী জোটের সরকার গঠনের এই উদ্যোগ সিরিয়ার ভবিষ্যৎ রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা

আপডেট সময় : ১০:৪৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪