ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

জনপ্রশাসন ও স্বরাষ্ট্র সচিব হিসেবে আসছে নতুন ‍মুখ!

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / ২১১২ বার পড়া হয়েছে

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চার পদের মধ্যে মূখ্য সচিব, মন্ত্রী পরিষদ সচিব পদে আপাতত রদবদলের সম্ভবনা কম। ইতোমধ্যেই খালি হয়েছে স্বরাষ্ট্র সচিবের পদ। স্বরাষ্ট্র সচিবের পদত্যাগের পর তাঁকে দুদকের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। আরেক গুরুত্বপূর্ণ পদ জনপ্রশাসন সচিব ড. মোখলেসুর রহমান ডিসি নিয়োগ নিয়ে বিতর্কে পড়েছেন। সূত্র মতে, দোষ প্রমাণিত না হলেও বিতর্ক এড়াতে তাকে সরিয়ে দেয়া হতে পারে। তাকে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক করা হচ্ছে বলে সূত্র জানিয়েছেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে যারা দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত ছিলেন তাদের মধ্য থেকে প্রথমবারের মতো একজন সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তিনি হলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।

মোহাম্মদ মাহবুবুর রহমান ১৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য। একই সঙ্গে তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব।

আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরের শাসনামলে প্রশাসনের অনেক কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত ছিলেন। এমনকি তারা দীর্ঘ সময়ে একটি পদোন্নতিও পাননি। মাহবুবুর রহমান তাদেরই একজন। তাকে করা হতে জনপ্রশাসন সচিব।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদও আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলোচনায়।

জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে বলে সূত্র জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জনপ্রশাসন ও স্বরাষ্ট্র সচিব হিসেবে আসছে নতুন ‍মুখ!

আপডেট সময় : ০৩:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪