ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৮:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / ২১০৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে দিনব্যাপী এ তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে তথ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট আবদুন নূরের সভাপতিত্বে ও সনাক সদস্য মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল মতিন, সমাজসেবা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক আবদুল কাইয়ুম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সুশান্ত সাহা ও জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।

বক্তব্য রাখেন টিআইবির চট্টগ্রাম বিভাগের ক্লাষ্টার কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দিন, সনাক, ব্রাহ্মণবাড়িয়ার সহ-সভাপতি মো. আশরাফ উদ্দিন ও ইয়েস গ্রুপ দলনেতা রিফাত আল হাসান। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহায়তায় আয়োজিত তথ্যমেলায় তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন, সরকারি পরিষেবা বিষয়ক সংলাপ, বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন সরকারি দপ্তরের ৩০টি ষ্টল স্থান পায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪