ফুলপুরে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা
- আপডেট সময় : ০৪:৩৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / ২১৩৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
১৪ ডিসেম্বর (শনিবার ) ফুলপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক ।
এ সময় ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে দোকানে যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং খাদ্যদ্রব্যের মোড়কের গায়ে উৎপাদনের তারিখ, প্যাকেটজাত করণের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য স্পষ্টভাবে লিপিবদ্ধবিহীন খাদ্যদ্রব্য বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানের ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন ফুলপুর থানা পুলিশ, এবং ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
এ ব্যাপারে এসিল্যান্ড মেহেদী হাসান ফারুক বলেন-নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে জরিমানা করা হয়। পর্যায়ক্রমে সকল বাজার মনিটরিংয়ের আওতায় আসবে।






















