ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের সংবিধান সংস্কার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / ২০৯৯ বার পড়া হয়েছে

‘ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ’র উদ্যোগে “বাংলাদেশের সংবিধান সংস্কার” বিষয়ক সেমিনার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১৪ই ডিসেম্বর) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে “বাংলাদেশের সংবিধান সংস্কার” বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রব।

ওয়ার্ল্ড মুসলিম উম্মাহর সাধারণ সম্পাদক ও চক্ষু বিশেষজ্ঞ ডা. ফরিদ উদ্দিন আহমাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুসলিম উম্মাহ ট্রাষ্ট এর সভাপতি ও বুয়েটের পেশ ইমাম মুফতি সাঈদ আব্দুস সালাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সারা দুনিয়াতে সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠী একটি দেশ গঠন করে এবং রক্ষা করে। সে দেশের আইন ও সংবিধান যদি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্ম ও সংস্কৃতির অনুকূলে না থাকে তবে সে দেশ টিকে থাকার অনুপ্রেরণা পায়না। এমতাবস্থায় আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় স্বাধীন মুসলিম দেশের উপযোগী আইন ও সংবিধান চাই।

বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক ড. মুহাম্মদ ফয়জুল হক সকল আলেম ও মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিমরা একতাবদ্ধ নেই। এর ফলে বাস্তব সম্মত দাবী দাওয়া পূরণে ব্যর্থ হচ্ছেন এ দেশের আলেমসমাজ।

ডা. ফরিদ উদ্দিন খান বিদ্যমান সংবিধানকে জাতীয় সংবিধানের পরিবর্তে দলীয় মেনিফেস্টোতে পরিবর্তন করার জন্য আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করে বলেন, কারো দলীয় এজেন্ডা বা ভাষণ জাতীয় সংবিধানের অংশ হতে পারে না। তিনি দলীয় স্বার্থে অন্তর্ভুক্ত করা বিভিন্ন ধারা-উপধারা সংবিধান থেকে বাদ দিয়ে তার পরিবর্তে জাতীয় স্বার্থে সংবিধানের বিভিন্ন ধারা উপধারা সংযুক্ত করার প্রস্তাব করেন।

বিজ্ঞ আলোচকবৃন্দ সেমিনারে মূল প্রবন্ধের বিষয়ে গঠনমূলক আলোচনায় বলেন, প্রেসিডেন্ট শেখ মুজিবর রহমান জারিকৃত Law of continuation Order- 1971মোতাবেক আমরা পাকিস্তান থেকে উত্তরাধিকার সূত্রে বাংলাদেশ পেয়েছি। সুতরাং আমাদের সংবিধান হওয়া উচিত ১৯৫৬ সালের ইসলামী সংবিধান। তদুপরি ১৯৭২ সালের সংবিধান ছিল ভারতের চাপিয়ে দেয়া সংবিধান। এমতাবস্থায় আমাদেরকে হয় ১৯৫৬ সালের সংবিধান গ্রহণ করতে হবে অথবা নতুন করে স্বাধীন মুসলিম দেশের উপযোগী সংবিধান রচনা করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, ডুয়েটের সাবেক ডীন প্রফেসর ড. আবদুল মান্নান, খেলাফত মজলিস এর মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভাসিটির আইন বিভাগের চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মুনসী আব্দুল মান্নান, ইতিহাস। অন্বেষার সম্পাদক এস এম নজরুল ইসলাম, মুসলিম উম্মাহ ট্রাষ্ট এর সভাপতি মুফতি সাঈদ আবদুস সালাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন আযহারুল ইসলাম, ড. ইমরান হোসেন, আব্দুল হাই, মহিউদ্দিন গাজী, মাওলানা আব্দুর রব বিক্রমপুরী, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রিন্স সজল সহ বিশিষ্ট সামরিক ও বেসামরিক সূধীজনেরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাংলাদেশের সংবিধান সংস্কার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪