শিরোনাম ::
স্বাধীনতার ৫৩
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৪:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ২১২৭ বার পড়া হয়েছে
সন্তানহারা মা আজও কাঁদে
চোখের জল গেছে শুকিয়ে।
শহীদের সন্তান বঞ্চিত আজ
দেশদ্রোহী হাঁটে বুক উঁচিয়ে।
রক্তে কেনা দেশটা আমার
লাখো শহীদের দান,
শহীদের পরিবার কী পেলো
তার রক্তের প্রতিদান ?
একাত্তরের নয়টি মাসে
ঝড়ছে কতো প্রাণ,
মা বোনদের সম্ভ্রমহানি
বয়েছে রক্তের বান।
জীবন বাজি রাখছে ওরা
পেতে স্বাধীন দেশ।
ডিসেম্বরের ১৬ তারিখ
যুদ্ধ হলো শেষ।
ফিরলো যারা গাজী হয়ে
শহীদ গেলো মুছে,
যাদের রক্ত যাদের প্রাণে
অন্ধকার গেছে ঘুচে।
স্মরণ করি আজও তাদের
শ্রদ্ধা ভক্তি দিয়ে,
জাতি হয়ে উচুঁ মাথা
সেই গর্বটা নিয়ে।
ট্যাগস :
























